বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন মির্জা ফখরুল

২৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ AM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সন্ত্রাসীদের গুলি করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে দাবি তার।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আজ রাত ৯টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা এই ন্যাক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত সকল দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

প্রতিরোধের কথা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬