কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৯ AM
গুলি করার প্রতীকী ছবি

গুলি করার প্রতীকী ছবি © সংগৃহীত

নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনেই কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢামেকে নেওয়া হয়।

জানা গেছে, গুলিবিদ্ধ এ নেতার নাম হাসান মোল্লা। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যান আততায়ীরা। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, “গুলিবিদ্ধ হাসান মোল্লা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়েছে।”

আহতের ভাই রাকিব হোসেন জানান, ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬