বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ১১:১৪ PM
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান © সংগৃহীহ

লেবাননে ইরানি দূতাবাসে কোনও ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ হুমকি দেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে শেকারচি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও প্রচলিত রীতিনীতি অগ্রাহ্য করার প্রমাণ দিয়েছে।

তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে সংযম প্রদর্শন করেছে।

শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও শত্রুতা বা বিরোধ নেই।’

ইসরায়েলের হুমকির জবাবে তিনি বলেন, লেবাননে ইরানি দূতাবাসে আঘাত হানলে বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে ইরান।

তার ভাষায়, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।’

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন শেকারচি। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ইরান তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসবে না।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬