মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

০৪ মার্চ ২০২৬, ১১:২৬ PM
ইফতার ও দোয়া মাহফিল

ইফতার ও দোয়া মাহফিল © টিডিসি সম্পাদিত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও রমজান উপলক্ষে ঢাকাস্থ মিরসরাইবাসীদের সংগঠন মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) বিকাল ৫টা থেকে রাজধানীর গ্রান্ড তাজ হোটেল মিলনায়তনে মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ফোরামের এসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আজকের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: মহিউদ্দিন। এছাড়া অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো: গিয়াস উদ্দিন বাহার, পীর সাহেব, মীরসরাই মাওলানা আব্দুল মোমেন নাসেরী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেশকাত হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো: ছাইফুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক, শিক্ষক ও সংগঠক মু. নূরুল্লাহ, বিশিষ্ট ব্যাংকার মাওলানা আব্দুর রহিম প্রমুখ। 

বক্তাগণ তাদের বক্তব্যে, রমজানের সিয়াম সাধনায় নিজেদের ঈমান আমলকে আরো শাণিত করার আহ্বান জানান। একই সাথে তারা উপস্থিত সকলের প্রতি মিরসরাইয়ের কল্যাণে কাজ করার এবং যে-কোনো বিষয়ে ফোরামকে পরামর্শ দেয়া ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রনেতা, ঢাকা উত্তর সিটির ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: রবিউল হোসেন রুবেল, বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম, ফোরামের প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ইমরান হোসাইন রিফাত, সমাজসেবা সম্পাদক নুর মোশাররফ হোসেন, ডুয়েট প্রভাষক কাওসার আহমেদ, ছাত্রপ্রতিনিধি আলাউদ্দিন সহ কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি -পেশার শতাধিক নারী -পুরুষ মিরসরাইবাসী উপস্থিত ছিলেন। 

মিরসরাই ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। উৎসবমুখর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল মুহূর্তেই ঢাকার বুকে যেন এক টুকরো মিরসরাই হয়ে উঠে। ফোরামের সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence