দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম

০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) রাতে অব্যাহতির পর প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তিনি।

পোস্টে হামিম লেখেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি। 

তিনি বলেন, ‘জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’

ছাত্রদলের কর্মী পরিচয়টাই তার জন্য গর্বের জানিয়ে হামিম বলেন, ‘আমি এ  দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

+

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬