তিন মন্ত্রীর সাথে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল নেতা ও উপদেষ্টাদের সাক্ষাৎ

০৪ মার্চ ২০২৬, ১১:২০ PM
তিন মন্ত্রীর সাথে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল নেতা ও উপদেষ্টাদের সাক্ষাৎ

তিন মন্ত্রীর সাথে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল নেতা ও উপদেষ্টাদের সাক্ষাৎ © টিডিসি সম্পাদিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দের সাত সদস্যদের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (৪ মার্চ) মন্ত্রীদের স্ব স্ব অফিসে সাক্ষাৎকালে সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপদেষ্টারা একুশ দফা প্রস্তাবনা পেশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিল্পী ড. মো. মফিদুল আলম খান, সাধারণ সম্পাদক শিল্পী সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন এবং উপদেষ্টা শিল্পী দেবাশীষ পাল, শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ ও শিল্পী মো. আব্দুল অযীয।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে আলোচনায় বাংলাদেশের চারু ও কারুশিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে একুশ দফা প্রস্তাবনা পেশ করা হয়।

যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সৃজনশীল শিক্ষা অধিদপ্তর নামে নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা এবং প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চারু ও কারুকলা শিক্ষা বাধ্যতামূলক করা; কর্মমুখী শিক্ষায় চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে সৃজনশীল পেশাভিত্তিক আধুনিক-যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা;. চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে স্বল্পমেয়াদি ডিপ্লোমা ডিগ্রিকে মূল্যায়ন বন্ধ করা; নান্দনিক মূল্যবোধ প্রতিষ্ঠার নামে বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশি চারু ও কারুশিল্পের মৌলিকত্ব রক্ষা ও সুনির্দিষ্টকরণ, অনুশীলনের রূপরেখা নির্মাণ এবং বাস্তবায়নে অভিভাবকের ভূমিকা নিশ্চিত করতে জাতীয় চারু ও কারুশিল্প কমিশন গঠন করা; চারু ও কারুশিল্পীদের জন্য চিকিৎসা সহায়তা তহবিল গঠন এবং স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা। প্রান্তিক পর্যায়ের শিল্পীদের জন্য স্বাস্থ্য-কার্ড এর ব্যবস্থা করা এবং চিকিৎসা খরচে ভর্তুকি দেয়া। বয়স্ক চারু ও কারুশিল্পীদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা; বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প বাঁচিয়ে রাখতে সুনির্দিষ্ট সাংস্কৃতিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রভৃতি।

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence