কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বনলতা সেন’

১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ PM
বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’

বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’ © সংগৃহীত

ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি এবার ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি।

নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ‘বনলতা সেন’।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া সিনেমাগুলো উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’-সহ বিভিন্ন পুরস্কারের জন্য লড়বে।

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার ও ২০ লাখ ভারতীয় রুপি। পুরস্কারের অর্থ সিনেমাটির প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ ও চার লাখ রুপি।

সেরা নবাগত পরিচালককে দেওয়া হবে তিন লাখ রুপি। অন্যদিকে উৎসবের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালক পাবেন দুই লাখ রুপি ও ‘রজত চকোরম’।

প্রতিযোগিতায় আরও যেসব সিনেমা
এবারের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর সঙ্গে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের আলোচিত নির্মাতাদের সিনেমা। এর মধ্যে রয়েছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’ এবং ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’।

এ ছাড়া মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’, ইরানের ‘স্ল্যাম্বার’ ও ‘পিপলস চাইল্ড’, চীনের ‘এম্বার্স’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’ প্রতিযোগিতায় রয়েছে। ভারতের আরও তিনটি সিনেমা—‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেল্ভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’ অংশ নিচ্ছে। এ ছাড়া মেক্সিকোর ‘দ্য সাইলেন্ট ভার্জিন’, উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ও রয়েছে তালিকায়।

জীবনানন্দ দাশের জীবনবোধ থেকে অনুপ্রাণিত
কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

সিনেমাটিতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950