পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ AM
অভিনেত্রী কারিনা কাপুর খান

অভিনেত্রী কারিনা কাপুর খান © টিডিসি সম্পাদিত

বলিউডে ক্যারিয়ার গড়তে গিয়ে একাদশ শ্রেণির পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়ে সফলতা পেলেও শিক্ষাজীবন শেষ করতে না পারার সেই সিদ্ধান্তের আক্ষেপ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। নিজের সেই অভিজ্ঞতা থেকেই দুই ছেলে তৈমুর ও জেহকে আগে পড়াশোনা শেষ করে এরপর নিজেদের পছন্দের পথে যাওয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী।

সম্প্রতি পডকাস্টার হনুমান দাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবন ও অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন কারিনা। তিনি জানান, পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার পর আর পড়াশোনা এগিয়ে নেননি।

কারিনা বলেন, ‘আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। বিষয়টি সবসময় আমার মনে গেঁথে ছিল। সুযোগ থাকা সত্ত্বেও আমি সিনেমায় চলে যাই এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি। আমি জানি, অনেকেই বিষয়টি নিয়ে মজা করতে পারেন বা নানা কথা বলতে পারেন। কিন্তু আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি নিজের হৃদয়ের কথা অনুসরণ করতে চেয়েছিলাম।’

পড়াশোনা শেষ না করার বিষয়টি এখনো তাকে ভাবায় জানিয়ে কারিনা বলেন, এ কারণেই তিনি চান তার দুই ছেলে আগে শিক্ষাজীবন শেষ করুক। এরপর তারা নিজেদের আগ্রহ ও স্বপ্ন অনুসরণ করুক।

তার ভাষায়, ‘পড়াশোনা শেষ করতে না পারার বিষয়টি নিয়ে আমার সত্যিই আফসোস হয়। তাই আমি আমার ছেলেদের আগে পড়াশোনা শেষ করতে উৎসাহিত করেছি। এরপর তারা নিজেদের হৃদয়ের কথা অনুসরণ করবে।’

তরুণীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন কারিনা। ২০১৪ সাল থেকে ইউনিসেফ ভারতের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী মেয়েদের শিক্ষা, লিঙ্গসমতা এবং শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিয়ে কাজ করছেন।

ইউনিসেফের সঙ্গে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করার সুযোগ পাওয়ার প্রসঙ্গ টেনে কারিনা বলেন, ‘ইউনিসেফ যখন ভারতে তরুণীদের শিক্ষা নিয়ে কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে, তখন বিষয়টি আমার মনে গভীরভাবে নাড়া দেয়। কারণ নিজের পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ আমি সবসময় বয়ে বেড়িয়েছি।’

আরও দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই

বলিউডে কারিনার পথচলা
২০০০ সালে জেপি দত্ত পরিচালিত রিফিউজি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিনা কাপুরের। এতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটির শুটিংয়ের সময় কারিনার বয়স ছিল ১৯ বছর। মুক্তির কিছুদিন পরই তিনি ২০ বছরে পা দেন।

অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কারিনাকে। কাভি খুশি কাভি গম, চামেলি, জব উই মেট, থ্রি ইডিয়টস, বডিগার্ড ও বজরঙ্গি ভাইজানের মতো সিনেমায় অভিনয় করে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

বর্তমানে মেঘনা গুলজারের দায়রা সিনেমায় অভিনয় করছেন কারিনা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলারে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটিতে কারিনাকে ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) আজুনি কোহলি এবং পৃথ্বীরাজকে ডিসিপি রমন কুমারের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

তবে অভিনয়জীবনের দীর্ঘ সাফল্যের মাঝেও শিক্ষাজীবন অসম্পূর্ণ থাকার বিষয়টি কারিনার কাছে এখনো আক্ষেপের। সেই অভিজ্ঞতা থেকেই সন্তানদের শিক্ষাজীবনকে তিনি দিতে চান বাড়তি গুরুত্ব। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬