ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত
বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো ট্রেইনি ক্যাশ অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এসব পদে নিয়োগ পেলে শিক্ষাগত যোগ্যতা ও পদভেদে মাসিক সর্বোচ্চ ৯৭ হাজার ৪৮৩ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
১.পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা প্রয়োজন। দলগতভাবে কাজ করার সক্ষমতা, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা, উদ্যমী ও ফলাফলমুখী হওয়ার পাশাপাশি সততা ও সামাজিক দক্ষতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধা: এক বছরের প্রবেশনকালীন মাসিক ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা। এ ছাড়া দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সুযোগ, বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি কাজের সুযোগ, প্রতিযোগিতামূলক সুবিধা এবং উন্নত কর্মপরিবেশ রয়েছে।
২.পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুবিধা: এক বছরের প্রবেশনকালীন মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা। এ ছাড়া প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা রয়েছে।
৩.পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার
আরও দেখুন: মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৫০ অথবা ৫-এর মধ্যে ৩.১২ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুবিধা: এক বছরের প্রবেশনকালীন মাসিক ২৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর ট্রেইনি ক্যাশ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪১ হাজার ৪১০ টাকা। এর সঙ্গে প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা রয়েছে।
আবেদনের নিয়ম: তিনটি পদের ক্ষেত্রেই চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান। আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও দেখুন: মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনের ওয়েবসাইট: ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন জব পোর্টাল
প্রকাশের তারিখ: ১৩ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠান: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি.
ঠিকানা: ৪৭ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১০০০
বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন।
