বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি © টিডিসি ফাইল ফটো
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কক্সবাজারের পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) কার্যক্রমের আওতায় ‘আই হেলথ অফিসার (অপটোমেট্রিস্ট)’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থী কক্সবাজারের বিডিআরসিএস ফিল্ড হাসপাতালসহ পিএমওর অন্যান্য স্বাস্থ্যসেবাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক এ পদে মাসিক সমন্বিত বেতন ৫০ হাজার টাকা।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বি-ডি-আর-সি-এস)
পদের নাম: আই হেলথ অফিসার (অপটোমেট্রিস্ট)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
বেতন: মাসিক ৫০,০০০ টাকা (সমন্বিত)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।
কর্মস্থল: বিডিআরসিএস ফিল্ড হাসপাতালসহ কক্সবাজারে পিএমওর অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মেডিকেল স্কুল বা আই ইনস্টিটিউট থেকে অপটোমেট্রি বিষয়ে ন্যূনতম ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: অপটোমেট্রি বিভাগে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আই হেলথ কার্যক্রমে প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিটি পর্যায়ে কাজের জ্ঞান ও অভিজ্ঞতাও প্রয়োজন।
অন্যান্য যোগ্যতা: নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে। বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশে স্বাধীনভাবে এবং দলের সঙ্গে সমন্বয় করে কাজ করার দক্ষতা থাকতে হবে।
লিখিত ও মৌখিক যোগাযোগ, সমন্বয় ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সমাধানের সক্ষমতা থাকতে হবে। ভালো আন্তঃব্যক্তিক ও সমঝোতা করার দক্ষতাও প্রয়োজন।
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সীমিত তদারকিতে কাজ করা, বিভিন্ন ধরনের মানুষের সমন্বয়ে গঠিত দল পরিচালনা, দুর্গম এলাকায় ভ্রমণ এবং প্রতিকূল পরিস্থিতিতে একাধিক চাপ সামলে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি: বিডিআরসিএসের স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, রিফ্র্যাকশন, রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী রেফারের দায়িত্ব পালন করতে হবে।
ফিল্ড হাসপাতাল ও অন্যান্য সহযোগী স্বাস্থ্যসেবা কেন্দ্রে চক্ষুস্বাস্থ্য কার্যক্রম সমন্বয় করে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। অপটোমেট্রিস্ট, রিফ্র্যাকশনিস্ট ও সংশ্লিষ্ট চক্ষুস্বাস্থ্যকর্মীদের ক্লিনিক্যাল প্রটোকল ও সর্বোত্তম চর্চা অনুসরণে কারিগরি নির্দেশনা, মেন্টরিং ও তদারকি দিতে হবে।
নিয়মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করে সেবার মান পর্যবেক্ষণ, ঘাটতি চিহ্নিত এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চক্ষুস্বাস্থ্যসেবার দায়িত্ব ও ডিউটি শিডিউল পরিচালনা করতে হবে।
চক্ষুস্বাস্থ্যসেবার বিভিন্ন সূচক পর্যবেক্ষণ, সঠিক রেকর্ড সংরক্ষণ এবং সময়মতো কারিগরি ও কর্মসূচিভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। চক্ষু পরীক্ষার সরঞ্জাম, ওষুধ, সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের প্রাপ্যতা, সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য ব্যবস্থাপক, স্বাস্থ্য সমন্বয়কারী, সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রের ফোকাল পারসন ও অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সমন্বিত চক্ষুস্বাস্থ্যসেবা জোরদার করতে হবে। চক্ষুস্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
এ ছাড়া চক্ষু পরীক্ষা, সচেতনতামূলক প্রচারাভিযান ও প্রকল্পের প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রমে সহায়তা করতে হবে। দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ও অংশীদার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় চক্ষুস্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও সময়মতো জমা দিতে হবে।
চক্ষু অস্ত্রোপচারের পর রোগীদের ফলোআপ, ওষুধ ব্যবস্থাপনা ও চিকিৎসা মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আরও দেখুন: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দীন ফার্মাসিউটিক্যালস
আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র প্রয়োজন হবে। অভিজ্ঞ নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য জানানো হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগদাতা হিসেবে কাজ করে।
প্রতিষ্ঠানের ঠিকানা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ন্যাশনাল হেডকোয়ার্টার্স, ৬৮৪-৬৮৬, রেড ক্রিসেন্ট সরক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
আবেদনের বিস্তারিত: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।
সূত্র: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি।