জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দীন ফার্মাসিউটিক্যালস 

৩১ আগস্ট ২০২৬, ১২:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫৭ PM
আদ্-দীন ফার্মাসিউটিক্যালস 

আদ্-দীন ফার্মাসিউটিক্যালস  © টিডিসি সম্পাদিত

আদ্-দীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ডিপো ইনচার্জ/সিনিয়র ডিপো ইনচার্জ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের প্রতিষ্ঠানের প্রতি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আদ্-দীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: ডিপো ইনচার্জ/সিনিয়র ডিপো ইনচার্জ

চাকরির ধরন: ফুল-টাইম

চাকরির স্থান: ঢাকা ও খুলনা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, ই-মেইল ও ইআরপি সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্ব ও কর্মপরিধি: গ্রাহকের অর্ডারের ভিত্তিতে ইনভয়েস প্রস্তুত করা এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। বিল, চেক, মানি রিসিপ্ট, বিল, ভাউচার ও পেমেন্ট যাচাই করে লেজারে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রতিদিনের লেনদেনের রেকর্ড যথাসময়ে ও সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এন্ট্রি ও লেজার বইয়ে অন্তর্ভুক্তির আগে সব ধরনের লেনদেন যাচাই করতে হবে। নিয়মিতভাবে লেজার ও ব্যাংক স্টেটমেন্টের সমন্বয় নিশ্চিত করতে হবে। ব্যাংক রিসিপ্টসহ প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সব আর্থিক নথি সংরক্ষণ করতে হবে। এ ছাড়া দৈনিক ব্যালেন্স প্রস্তুত, রিকুইজিশন সামারি অনুমোদন এবং ডিসবার্সমেন্ট নোট প্রস্তুত করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যসেবা সুবিধা।

আরও দেখুন: ৪ ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবে: নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের [email protected][email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের বিষয় অংশে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠানের ঠিকানা: আদ্-দীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেড অফিস, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।

প্রকাশের তারিখ: ৩০ আগস্ট ২০২৬।

আগ্রহী প্রার্থীরা আবেদন সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে নিচে দেখুন।

সূত্র: আদ্-দীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘উচ্চশিক্ষায় গুণগত …
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফিরলেন যুবক, টাকা ফেরত চাইতে গিয়ে…
  • ৩১ আগস্ট ২০২৬
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইন…
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ৩১ আগস্ট ২০২৬
হেলথ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  • ৩১ আগস্ট ২০২৬