৪ ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

৩১ আগস্ট ২০২৬, ১০:১৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১২:১৬ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে একটি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) ও বিভাগীয় নির্বাচনবাছাই কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।

পদসংখ্যা: ৫ টি। সিভিল বিষয়ে ২টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে ২টি এবং কম্পিউটার বিষয়ে ১টি পদ রয়েছে।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা ও গ্রেড-১৭।

শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক), দাখিল (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: আবেদনকারীদের কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের টেলিটক পোর্টালে। অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীরা আবেন করতে এখানে দেখুন।  

বিস্তারিত তথ্য: নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনসংক্রান্ত অন্যান্য তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  এবং টেলিটক পোর্টালে পাওয়া যাবে। 

এ ছাড়া টেলিটকের জবপোর্টাল থেকেও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদন শুরু: ৩০ আগস্ট, ২০২৬।

আবেদন শেষ: ২১ সেপ্টেম্বর, ২০২৬।

সূত্র: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬