ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহকারী, আবেদন ১২ সেপ্টেম্বর পর্যন্ত

৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৫ PM
ল্যাবরেটরি সহকারী নিয়োগে আবেদন চলছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে

ল্যাবরেটরি সহকারী নিয়োগে আবেদন চলছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। চোখের জন্য বিশেষায়িত এ হাসপাতালটি ‌‘ল্যাবরেটরি সহকারী’ পদে ৩ কর্মী নিয়োগে ২৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল;

পদের নাম: ল্যাবরেটরি সহকারী;

পদসংখ্যা: ৩টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;

আরও পড়ুন: ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা সুবিধা, জীবনবিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: হাসপাতালে; 

আরও পড়ুন: অপসোনিন ফার্মা লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে (প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি বিষয়ক সনদ বা কোর্স সম্পন্ন থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬