মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © টিডিসি ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। তৃতীয় গ্রেডের এ পদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

পদের নাম: অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন) তৃতীয় গ্রেড

পরীক্ষার সময়সূচি: মৌখিক পরীক্ষা আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির নথি নম্বর: ৮০.০০.০০০০.১০৭.১১.০০৪.২৫ (অংশ-১)-৪০৫

যোগাযোগ: ৫৫০০৬৬৪৪

ই-মেইল: [email protected] 

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন) পদের এ মৌখিক পরীক্ষা তৃতীয় গ্রেডের পদে প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।  

সূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬