কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্মাতা সজীব

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ AM
তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব

তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব © টিডিসি সম্পাদিত

তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি অনলাইনে সক্রিয় ছিলেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন সহকর্মী নির্মাতা আশিকুর রহমান। 

তার আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সজীবের মৃত্যুর বিষয়টি তার সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ অভিনয়শিল্পীরা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। আশিকুর রহমান জানান, কিছুদিন আগে হৃদযন্ত্রের সমস্যার কারণে চিকিৎসা নিয়েছিলেন সজীব। পরে সুস্থ হয়ে ফিরলেও শেষ পর্যন্ত আকস্মিকভাবে মারা গেলেন তিনি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও অনলাইনে ছিলেন সজীব। তরুণ বয়সে তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলেও শোক প্রকাশ করেন তিনি।

সজীবের ঘনিষ্ঠ বন্ধু কথাসাহিত্যিক শফিক রিয়ান জানান, বছরের শুরু থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব। সোমবার রাতেও তারা একসঙ্গে ছিলেন এবং আড্ডা দিয়েছেন। পরে মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই সজীবের মৃত্যু হয় বলে জানান তিনি।

সজীবের জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন: সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

নাট্যাঙ্গনে এ সময়ের আলোচিত তরুণ নির্মাতাদের একজন ছিলেন মারুফ হোসেন সজীব। নাটক নির্মাণের পাশাপাশি নিজের নাটকের গল্পও নিজেই লিখতেন তিনি। গল্প বলার ধরন ও নির্মাণশৈলীর মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সজীব। কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি।

তার নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বিলোপ, বাবুই পাখির বাসা, রঙিন কাগজ, আধার, সিকিউরিটি গার্ল, তোমাকে পাওয়ার জন্য, হাসি, বিকেল বেলার ছাদ, দুষ্ট মিষ্টি প্রেম, আদরের চাঁদ, জোড়া শালিকের ঘর, জলকৌড়ি, দু’জন দুজনার, বাবলার জাদুর বাক্স, খুশি, আজ আকাশে চাঁদ নেই, কথা বন্ধু, কাজল চোখের মেয়ে, আপনারা আমাকে শুনুন, আজকাল তুমি আমি, ১০০ বিঘা ফুল বাগান, মুমতা, মেঘলা ও নুসাইবা।

সজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী নির্মাতা, অভিনয়শিল্পীসহ নাট্যাঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9