আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ AM
হাফিজ উদ্দিন আহমদ

হাফিজ উদ্দিন আহমদ © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগ বাংলাদেশ নামক রাষ্ট্রকে অত্যাচারি সমাজে পরিনত করেছিল। তারা এদেশের সর্বনাশ করে গেছে। রিজার্ভ চুরি করে ফিলিফাইনে নিয়ে গেছে তারা। আয়না ঘর নামে টর্চার সেলের কথা এদেশের মানুষ কখনোই জানতো না। আওয়ামী মাফিয়াগোষ্ঠি আয়না ঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষদেরকে নির্যাতন করেছে। বিনা অপরাধে সালাউদ্দিন কাদেরসহ অসংখ্য মানুষকে বিচার বহির্ভুতভাবে হত্যা করে তারা ঘৃণিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমূখ।

এ সময় স্পিকার জনগনকে রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তাকে মনে রেখেছে। লালমোহন থেকে সর্ব প্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি, মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধন সম্পদ অর্জনের চেষ্টা করি নাই, এখনতো অনেক এমপিরা হাজার হাজার কোটি টাকা বানায়। জনগনের উদ্দ্যেশ্যে স্পিকার আরও বলেন, বাংলাদেশের সুনাম যেনো অক্ষুন্ন থাকে সেদিকে সচেষ্ট থাকবেন।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬