শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর)  রাত ১১টায় শেষ সময় পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি প্রার্থী এবার বদলির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাউশির একটি সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ (সোমবার) শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা করা হবে। আমাদের পরিকল্পনা হলো চলতি সপ্তাহের শিক্ষকদের বদলি করা।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

আরও পড়ুন: অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর্মকর্তারা

সূত্রের তথ্য বলছে, একটি বোতাম চেপে শিক্ষকদের বদলি কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি করলে তার সময়সূচি নিতে হবে। সেক্ষেত্রে বদলি কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হলে চলতি সপ্তাহের শেষ দিকে শিক্ষকদের বদলির সম্ভাবনা রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় নিয়ে দ্রুতই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।’

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9