ওয়ার্ড পর্যায়ে হচ্ছে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার’

৪৬ হাজার ‘সুস্বাস্থ্য কর্মী’ নিয়োগের পরিকল্পনা সরকারের

৩০ আগস্ট ২০২৬, ০৫:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৬ PM
ওয়ার্ড পর্যায়ে সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার

ওয়ার্ড পর্যায়ে সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার © এআই নির্মিত

ইউনিয়ন ও সিটি কর্পোরেশনে ওয়ার্ড পর্যায়ে হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার বা ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র বলছে, ইতোমধ্যে এসব কেন্দ্রে জনবল নিয়োগের জন্য প্রায় ৪৬ হাজার পদ সৃজনের আলোচনাও শুরু হয়েছে।

গত ২৩ আগস্ট নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ্যে আনেন। ওই দিন তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে একটি ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার’ এবং প্রতি তিনটি ইউনিয়ন নিয়ে একটি ‘হেলথ হাব’ প্রতিষ্ঠা করা হবে।

চিকিৎসাসেবাকে পাঁচস্তরে ভাগ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওই দিন বলেন, ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে। ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক চিকিৎসক থাকবেন। কোনো রোগীর চিকিৎসা যদি ওই চিকিৎসকের সক্ষমতার বাইরে হয়, তাহলে তিনি রোগীকে উপজেলা পর্যায়ে রেফার করবেন। উপজেলা পর্যায়েও যদি চিকিৎসা দেওয়া সম্ভব না হয়, তাহলে রোগীকে জেলা পর্যায়ে পাঠানো হবে। জেলা পর্যায়ে চিকিৎসা সম্ভব না হলে বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, ইতোমধ্যে হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য পদ সৃষ্টির পরিকল্পনা শুরু হয়েছে। এমনকি আগামীকাল সোমবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে ‘হেলথ ওয়েলবিয়িং ওয়ার্কার’ বা ‘সুস্বাস্থ্য কর্মী’ নিয়োগের বিষয়ে পর্যালোচনা করা হবে। সভায় ৪৫ হাজার ৭১১টি পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সভায় স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করবেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ গুরুত্বপূর্ণ কতাব্যক্তিরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়ন বললেও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়েও সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা হতে পারে। এর লক্ষ্যে প্রাথমিকভাবে ৪৫ হাজার ৭১১টি পদ সৃজনের আলোচনা হলেও শেষ পর্যন্ত সংখ্যা কমবেশি হতে পারে। এ ছাড়া এটির চূড়ান্ত অনুমোদনের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬