সংক্রামক রোগ মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য ডিজির

৩০ আগস্ট ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০২:০১ PM
‘স্ট্রেংদেনিং ইনফেকশাস ডিজিজ আউটব্রেক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড উপজেলা র‍্যাপিড রেসপন্স টিমস (ইউ‌আর‌আরটি)’ শীর্ষক জেলা পর্যায়ের এই কর্মশালা

‘স্ট্রেংদেনিং ইনফেকশাস ডিজিজ আউটব্রেক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড উপজেলা র‍্যাপিড রেসপন্স টিমস (ইউ‌আর‌আরটি)’ শীর্ষক জেলা পর্যায়ের এই কর্মশালা © টিডিসি ফটো

সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের (আর‌আরটি) সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। আজ রবিবার (৩০ আগস্ট) নেত্রকোনায় আর‌আরটি সংক্রান্ত জেলা পর্যায়ের এক কর্মশালায় এই গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্ট্রেংদেনিং ইনফেকশাস ডিজিজ আউটব্রেক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড উপজেলা র‍্যাপিড রেসপন্স টিমস (ইউ‌আর‌আরটি)’ শীর্ষক জেলা পর্যায়ের এই কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

কর্মশালায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসি‌আর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মওলা এবং জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা (ইউএইচএফপিও) উপস্থিত ছিলেন।

এদিন নেত্রকোনা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মহাপরিচালক। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন, রোগীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।
 
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ইউএইচ‌এফপিওসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারীদের সঙ্গে হাসপাতালের সেবাদান কার্যক্রম এবং রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় করেন মহাপরিচালক।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬