ট্রাক বোঝাই ওষুধ নদীতে ফেলার চেষ্টা, সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

৩০ আগস্ট ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০২:০৫ PM
মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে যাওয়া পিকআপ।

মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে যাওয়া পিকআপ। © টিডিসি ফটো

পিকআপবোঝাই মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে যাওয়ার ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ‌এফপিও) ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেলকে ওএসডি করেছে সরকার। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেলকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

এর আগে গত ২৬ আগস্ট রাতে পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরে পিক‌আপভর্তি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালককে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। পরে পুলিশ এসে ১৮ বস্তা ওষুধসহ ট্রাকটি জব্দ করে চালক আজমতকে থানায় নিয়ে যায়। ট্রাকে থাকা অন্যরা পালিয়ে যান।

আটকের পর পিকআপ চালক আজমত জানান, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার কথা জানিয়ে তিনি দাবি করেন, সে সময় ঘাটাইলের বনাঞ্চলের গভীরে নিয়ে ওষুধগুলো ফেলে দিয়েছিলেন। এবারও একইভাবে ওষুধগুলো ফেলে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬