স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যভিত্তিক পদ সৃষ্টির প্রস্তাব জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজিরের

২৯ আগস্ট ২০২৬, ০৯:০৫ PM
নিপসমের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. বে-নজির আহমেদ

নিপসমের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. বে-নজির আহমেদ © সংগৃহীত

দেশের জনস্বাস্থ্য কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যভিত্তিক পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ। আজ শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রম ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় অধ্যাপক বে-নজির আহমেদ জানান, প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য বিষয়ভিত্তিক ডেডিকেটেড জনবল থাকলে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, রোগ নজরদারি এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তব প্রয়োগ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত। নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এতে সভাপতিত্ব করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬