প্রমোশন পেলেন অশালীন মন্তব্যের জন্য পরিচিত স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক

২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৬:০২ PM
ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিতর্কিত মন্তব্যের স্ক্রিনশট

ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিতর্কিত মন্তব্যের স্ক্রিনশট © টিডিসি সম্পাদিত

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করতে চাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করে বিতর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

একই আদেশে আইপিএইচের বর্তমান পরিচালক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

এর আগে গত ২৪ জুন দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেন ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হলে তিনি স্ট্যাটাসটি রিমোভ করেন।

এদিকে ডা. শাফী মেডিকেল টেকনোলজিস্ট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অধিকার নিয়ে কাজ করেন। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে প্রায়ই তর্কযুদ্ধে লিপ্ত হন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অশালীন মন্তব্যের বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে তাকে অন্যদের মাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলতে দেখা যায়।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9