এডিস মশাকে বন্ধ্যা করার প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন চার কর্মকর্তা

২৪ জুলাই ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৪:২৫ PM
রেজাউল ইসলাম ও অধ্যাপক ডা. হালিমুর রশিদ (ওপরে বাঁ থেকে) এবং তানিয়া মুন ও ডা. জাহিদুর রহমান (নিচে বাঁ থেকে)

রেজাউল ইসলাম ও অধ্যাপক ডা. হালিমুর রশিদ (ওপরে বাঁ থেকে) এবং তানিয়া মুন ও ডা. জাহিদুর রহমান (নিচে বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশাকে বন্ধ্যা করার প্রযুক্তি ‘ওলবাকিয়া’ শিখতে ব্রাজিল যাচ্ছেন সরকারের ৪ কর্মকর্তা। আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রাম’-এর খরচে আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিন দিনব্যাপী এই ‘লার্নিং এক্সচেঞ্জ’ অনুষ্ঠিত হবে। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য) মো. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সরকারি আদেশে (জিও) এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, লার্নিং এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ব্রাজিলের কুরিটিবা এবং ফোজ দো ইগুয়াসুতে যাবেন এই কর্মকর্তারা। প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের যুগ্মসচিব মো. রেজাউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুন এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রহমান।

সরকারি আদেশ অনুযায়ী, এই সফর, ভ্রমণ ও ট্রানজিটের পুরো সময়কাল কর্মকর্তাদের কর্মকাল হিসেবে গণ্য হবে। এর যাবতীয় ব্যয়ভার বহন করবে ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রাম। এছাড়া সফর শেষ করে দেশে ফেরার ৭ কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬