লাইসেন্স ফিরে পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল

২৭ জুলাই ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৫:২৯ PM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ছবি

বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে। সেটি সন্তোষজনক হওয়ায় তিন শর্তে হাসপাতালটির লাইসেন্স ফেরত প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, শর্তগুলো হলো—দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত অব্যাহত রাখতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোন সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই কর্মকর্তা জানান, আজ সোমবার স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষকে লাইসেন্স ফেরত প্রদানের তথ্য জানিয়ে একটি চিঠি দিয়েছেন।

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬