আদ্-দ্বীন হাসপাতালের রিটের পরবর্তী শুনানি ৬ জুলাই

২৯ জুন ২০২৬, ০৯:১৩ PM
হাইকোর্ট ও আদ্-দ্বীন (লোগো)

হাইকোর্ট ও আদ্-দ্বীন (লোগো) © টিডিসি সম্পাদিত

আগামী ৬ জুলাই (সোমবার) পর্যন্ত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করেছেন আদালত। আজ সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টে শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ২টায় আলোচিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিন্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শুরু হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রিটটি খারিজের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে যুক্তি-তর্ক উপস্থাপনের পর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পর গত ১৫ জুন আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছিলেন। রিটে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের ‘সামরিক ফরমানে’ জারি হওয়া ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’ আইনটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এই রিট আবেদনের মূল আইনি ভিত্তি হিসেবে এরশাদ সরকারের আমলের সামরিক অধ্যাদেশটিকে সামনে আনা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ যুক্তি দেখিয়ে প্রশ্ন তোলেন, আ্দ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয় ১৯৮২ সালে এরশাদঘোষিত সামরিক ফরমানে, ১৯৮২ সালের অধ্যাদেশের ১১(১) ধারায়। ১৯৭৫-১৯৭৯ পর্যন্ত জিয়ার সকল ফরমান আদালতের মাধ্যমে (৫ম সংশোধন রায়ে) বাতিল হলে ১৯৮২ সালের এরশাদের সামরিক ফরমান কেন বাতিল হবে না?’

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র এক থেকে তিন দিন বয়সী ছয়টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। সদ্যজাত এই শিশুদের কোনো নাম রাখা না হওয়ায় চিকিৎসকেরা মায়েদের নামের মাধ্যমে তাদের শনাক্ত করছিলেন। এই হৃদয়বিদারক ঘটনার পর হাসপাতালে চরম অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। এই ঘটনার পর পরই দেশজুড়ে তীব্র সমালোচনা ও আলোড়ন তৈরি হয়।

নবজাতকদের এমন আকস্মিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে গত ৩০ মে সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান যে, এই তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।

সরকারের পাশাপাশি ঘটনার সত্যতা ও নিজেদের অবস্থান নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষও নিজস্ব উদ্যোগে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল। শুরুতে তারা সেই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিলেও পরবর্তীতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং জানায় যে, প্রতিবেদনটি সরাসরি প্রকাশ না করে কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়েই জমা দেওয়া হবে। সেই তদন্ত ও আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজই উচ্চ আদালতে নির্ধারিত হতে যাচ্ছে এই বেসরকারি হাসপাতালের ভাগ্য।

জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচের দায়িত্বে পেনাল্টি দিয়ে নির্বাসিত সেই …
  • ২৯ জুন ২০২৬