স্বাস্থ্য অধিদপ্তর

‘ফ্যাসিবাদের দোসর’ আফরিনা মাহমুদকে ওএসডি, নতুন পরিচালক ড্যাব নেতা শাহনেওয়াজ দেওয়ান

২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ PM
ডা. আফরিনা মাহমুদ ও ডা. শাহনেওয়াজ দেওয়ান

ডা. আফরিনা মাহমুদ ও ডা. শাহনেওয়াজ দেওয়ান © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. আফরিনা মাহমুদকে ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে এই পদে পদায়ন করা হয়েছে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিটের সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. শাহনেওয়াজ দেওয়ানকে।

আজ বুধবার (২২ জুলাই) যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য  জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

ডা. শাহনেওয়াজ দেওয়ান কিডনি বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এর আগে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে ডা. আফরিনা মাহমুদকে ২০২৫ সালেই ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করেছিল ড্যাব। ওই বছর ‘ফ্যাসিবাদের দোসর ও শান্তি মিছিলে অংশগ্রহণকারী’ ২৭ জনের একটি তালিকা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসব ‘দোসর’দের দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর থেকে অপসারণের দাবিও জানান ওই সময়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬