উপজেলা হাসপাতালে আনসার নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানাল ড্যাব

২৪ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM
ড্যাব

ড্যাব © টিডিসি সম্পাদিত

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। পাশাপাশি এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে ধন্যবাদও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে তাদের ধন্যবাদ জানান। সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল গণমাধ্যমকে এই বিবৃতি প্রেরণ করেন।

যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নানাবিধ নিরাপত্তা ঝুঁকি, অযাচিত চাপ ও সহিংসতার আশঙ্কার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শুধু চিকিৎসাসেবার মান ব্যাহত করে না, বরং চিকিৎসক-রোগী সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। এমন বাস্তবতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের নিরাপত্তা জোরদারে সরকারের এই উদ্যোগ একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।

আরও পড়ুন: শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার: স্বাস্থ্যমন্ত্রী

তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ অপরিহার্য। আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে ড্যাব মনে করে, শুধুমাত্র নিরাপত্তা জোরদারই নয়, বরং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

ড্যাব নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তের যথাযথ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তারা আশাবাদ প্রকাশ করে বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও রোগীবান্ধব পরিবেশ গড়ে উঠবে; যা দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী নারীকে ধর্ষণ, দায়িত্বে থাকা চার পু…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৭১ দিন পর রাতে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রীতি উরাংয়ের মৃত্যু : ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬