শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার: স্বাস্থ্যমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

খুব দ্রুতই চিকিৎসক-নার্সসহ এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৫০০ হাসপাতালের নিরাপত্তায় ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিন সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫ম তলার লেকচার গ্যালারিতে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের সঙ্গে যৌথ সার্জিক্যাল ক্লিনিক স্থাপন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছি। প্রসেস হচ্ছে, ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে দেখবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য, অনেক জায়গায় আমাদের ডাক্তারদের ওপর আঘাত হানে। এক ঘণ্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, উনি কথা দিয়েছেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৫০০ হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি।

সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
‘আব্বু, তোমার ছেলে তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে’—প্রশাসন ক্যাড…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence