সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকট: লিখিত সমাধান জানাতে অধ্যক্ষকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ AM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ AM
সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকটের বিষয়ে অধ্যক্ষকে লিখিত সমাধান জানাতে বলেন স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকটের বিষয়ে অধ্যক্ষকে লিখিত সমাধান জানাতে বলেন স্বাস্থ্যমন্ত্রী © টিডিসি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান জানাতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনকালে শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন তিনি। পরে অধ্যক্ষকে এ নির্দেশ দেন।

এর আগে রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও অভিভাবকদের সমস্যার কথা শোনেন। পরে মেডিকেল শিক্ষার্থীরা তাকে নিজেদের সমস্যার কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আঈনুল ইসলাম খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি একদিনে সমাধান করার মত বিষয় নয়। মন্ত্রী মহোদয় স্বল্প এবং দীর্ঘমেয়াদি সমাধান লিখিতভাবে জানতে চেয়েছেন। আমরা রবিবারের মধ্যে মন্ত্রণালয়কে জানাব।

আরও পড়ুন : ২ বছর ধরে ‘দখল’ সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন হল, গণরুমে শোচনীয় হাল শিক্ষার্থীদের

এদিকে আবাসন সংকট সমাধানের দাবিতে চলতি সেকেন্ড টার্ম মৌখিক পরীক্ষা বর্জন করছেন ২০২৪-২৫ সেশনের (এস‌এইচ-২০) শিক্ষার্থীরা। তারা বলছেন, স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিলেও তাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

এস‌এইচ-২০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জেমাম হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতিদ্রুত সমাধান করা হবে। তবে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি চলবে। আমরা শনিবার পরীক্ষা বর্জন এবং মানববন্ধন করব। এরপর সিদ্ধান্ত নিব যে সামনে কর্মসূচি থাকবে কি—না।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০ তলাবিশিষ্ট মাল্টিপারপাস ইন্টার্ন হল নির্মাণের দুই বছর পেরোলেও হলটিতে উঠতে পারেননি ইন্টার্ন চিকিৎসকরা। প্রায় দুই বছর ধরে ভবনটিতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে। ফলে ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজের বিজয়-২৪ ছাত্র হল ও ছাত্রী হলে অবস্থান করছেন। এতে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের গণরুমে অবস্থান করতে হচ্ছে।

নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9