২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জানাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ PM
২৫ এপ্রিল মেডিকেলের ক্লাস শুরু— এমন তথ্যে বিভ্রান্ত অভিভাবকরা

২৫ এপ্রিল মেডিকেলের ক্লাস শুরু— এমন তথ্যে বিভ্রান্ত অভিভাবকরা © টিডিসি

মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহে তাদের ওরিয়েন্টেশন হওয়ার কথা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, আগামী ২৫ এপ্রিল এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে ভিন্ন কথা।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল ২০২৫-২৬ সেশনে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে— এমন তথ্য সারাদেশেই ছড়িয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার অভিভাবকরা আগে-পরের দু-তিন দিনের হোটেল রুম বুকিংও দিয়ে ফেলেছেন। এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন খোদ কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষও।

আজ রবিবার (১৯ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বখশ ফেসবুকে লিখেছেন, ২০২৫-২৬ সেশনের ছাত্রছাত্রীদের অনেক অভিভাবক থেকে জানতে পারলাম, উনারা অরিয়েন্টেশন এর জন্য ২৪/২৫ তারিখ কক্সবাজারের বিভিন্ন হোটেলে রুম বুকিং দিয়েছেন। কিন্তু অরিয়েন্টেশন সম্ভবত ২৫ তারিখ হবে না, ২৯ তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লিখিত আদেশ পেলে আমরা নোটিশ দিয়ে দেব ইনশাআল্লাহ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি মাসেই ক্লাস শুরুর ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে আমরা এখনও দিনক্ষণ চূড়ান্ত করতে পারিনি। সেটি ২৯ এপ্রিলও হতে পারে, আবার আগামী মাসের প্রথম কর্মদিবসও হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা নোটিশ দেব। অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9