বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরিশোধের নির্দেশ

১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি—মোট নির্ধারিত ফির ৬০ শতাংশ—পরিশোধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, ২য় দফায় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গত ১৬ এপ্রিল শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি সম্পূর্ণ পরিশোধসহ কলেজে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইদিন বিকেল ৪টার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা এবং শূন্য আসনের সংখ্যা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কাছে ই-মেইলে পাঠাতে হবে।

এছাড়া ৩য় দফার মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হবে, তাদের জমাকৃত অর্থ ও ভর্তি সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে নতুন কলেজে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9