মমেক ছাত্রদলের সংঘর্ষ

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন নাফিউল

১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ PM
বামে পুলিশের হাতে আটক অবস্থায় আমানুল্লাহ মুয়াজ, ডানে তাকে পেটাচ্ছে নাফিউল ইসলাম

বামে পুলিশের হাতে আটক অবস্থায় আমানুল্লাহ মুয়াজ, ডানে তাকে পেটাচ্ছে নাফিউল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আমানুল্লাহ মুয়াজকে পুলিশের হাত থেকে কেড়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল। শুক্রবার (১৭ এপ্রিল) কোতোয়ালি থানাধীন বাঘমারা ছাত্রাবাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময়ের এমন একটি ভিডিও দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তৃতীয় বর্ষের ছাত্র ও শাখা ছাত্রদল নেতা আমানুল্লাহ মুয়াজকে হেফাজতে নেয় পুলিশ। এ সময় তাকে ধরে ছাত্রাবাস থেকে মূল ফটকের বাইরে নিয়ে যাচ্ছিলেন ৪ পুলিশ সদস্য। তাদের দুজন পুলিশের পোশাক পরিহিত ছিলেন, অপর দুজন ছিলেন সাদা পোশাকে। তারা ছাত্রাবাসের প্রধান ফটকের কাছে পৌঁছালে অতর্কিতে আক্রমণ করেন একই বর্ষের ছাত্র ও ছাত্রদল নেতা নাফিউল ইসলাম।

আরও পড়ুন: প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছাত্রদল নেতা সংকটাপন্ন

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশের কাছ থেকে ছিনিয়ে রাস্তায় ফেলে মুয়াজকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন নাফিউল। কিন্তু পুলিশ সদস্যরা তাকে উদ্ধার না করে আশপাশে সরে যান। অপর এক ভিডিওতে মুয়াজকে হাতুড়ি দিয়ে পেটানোর পর সড়কটি রক্তে রঞ্জিত হয়ে যায়।

TDC 825x465 (62)
মাথায় হাতুড়ি দিয়ে পেটানোর ফলে ব্যাপক রক্তক্ষরণ হয় মুয়াজের

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, পুলিশ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলেও দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান তিনি। তবে মামলার বিস্তারিত তথ্য দিতে পারেননি। বলেন, আটক নাফিউল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল আদালতে তোলা হলে মামলার বিষয়ে বিস্তারিত বলতে পারব।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9