বিএমইউর সাবেক ভিসিকে অব্যাহতি

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’

২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ PM
সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও তাকে অব্যাহতি দেওয়া প্রজ্ঞাপনের অংশ

সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও তাকে অব্যাহতি দেওয়া প্রজ্ঞাপনের অংশ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমকে উপ-উপাচার্য (একাডেমিক) পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অপর এক প্রজ্ঞাপনে এ পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (একাডেমিক), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-এর গত ৬ এপ্রিল দাখিলকৃত উপ-উপাচার্য পদ হতে অব্যাহতির আবেদনপত্রটি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়েছে।’

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম

এদিকে সাবেক উপাচার্যকে প্রো-ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামের পাশাপাশি আগের নামও ব্যবহার করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপিটি দুজনের কাছে বিতরণ করা হয়েছে। একটি অধ্যাপক শাহিনুল আলম; অপরটি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার— যাকে নতুন উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যাপক শাহিনুল আলমের পরিচয় অংশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় লেখা হলেও রেজিস্ট্রারের অংশে প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

677782745_1743597726604550_6218059205359957670_n
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন

আরও পড়ুন: বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ১৩ এপ্রিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করে। চলতি বছরের ৭ এপ্রিল এই জাতীয় সংসদে পাসের মাধ্যমে এই অধ্যাদেশটি আইনে রূপান্তরিত হয়।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9