বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম

২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ PM
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব রাহেলা রহমত উল্লাহ। এতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুসারে বিএমইউ রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ করা হল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিযুক্তির মেয়াদ চার বছর হবে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্বা পালন করবেন। এতে আরও বলা হয়েছে, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তিনি বর্তমানে কর্মরত পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন: অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ও সভাপতি-সেক্রেটারিসহ ৯ ড্যাব নেতা

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন তিনি। এর আগে ২০০৩ সালে তিনি সহকারী অধ্যাপক পদে যোগ দেন, অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১২ সালে।

অধ্যাপক নজরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণের পর তৎকালীন বিএসএমএমইউ (বর্তমান বিএমইউ) থেকে এমফিল এবং এমডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে অর্জন করেন এফসিপিএস ডিগ্রি। দেশে-বিদেশে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9