বিএমইউতে যৌথ সার্জারি ক্লিনিক চালু করবে চীন

১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM
বিএমইউ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল

বিএমইউ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যৌথ সার্জারি ক্লিনিক চালুর আগ্রহ প্রকাশ করেছে চীন। আজ বুধবার (১৫ এপ্রিল) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন চীনের কালচারাল কাউন্সিলর মি. লি. শারপেন ও থার্ড সচিব মি. ঝু ইয়ং।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে উচ্চতর মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সর্বাধুনিক চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। শ্রীঘ্রই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সাক্ষাৎকালে জানানো হয়, চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিশেষজ্ঞ চারজন ফ্যাকাল্টি চলতি মাসেই বিএমইউতে আসবেন এবং তারা ইউরোলজির বিষয়ে বিভিন্ন জটিল অপারেশন, চিকিৎসাসেবার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময়সহ মূল্যবান জ্ঞান বিতরণ ও শিক্ষা দান করবেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে বিএমইউতে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে গত বছর অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ডা. নুরুন নাহার খানম আয়োজকদের পক্ষ থেকে প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে একটি প্রশংসাপত্র প্রদান করেন। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ও সহযোগী অধ্যাপক ডা.  আবুল ওবাইদা উপস্থিত ছিলেন।

প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস যুক্তরাজ্যেও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিকেল এডুকেশনের প্রফেসর অব প্র্যাকটিস হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনে যোগদানের পর তিনি থাইল্যান্ড ও ঘানায় গুরুতর ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গবেষণা করেন। বর্তমানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম এবং এন্টারিক জ্বর নিয়ে। তিনি মেডিসিনের ক্লিনিক্যাল টিউটর এবং সম্মানসূচক সিনিয়র ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9