বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু © সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে।

বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, হাসপাতালের সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার একটি ওয়ার্ড চালু রয়েছে। পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ায় এই সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, হামের রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে রোগের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার হামের ওয়ার্ড পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া হাসপাতালের ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থায়ী কমিটির বৈঠক শেষে ছাত্রদলের কমিটি নিয়ে দুঃসংবাদ দিলেন…
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬