বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ PM
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী © টিডিসি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে তার প্রথম কর্মদিবস শুরু করেন। এরআগে গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রথম কর্মদিবসে উপাচার্য প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় উপাচার্য বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানে আমি ইনটার্নশিপ করেছি। আরপি, হোস্টেল সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছি। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম আছে তেমন নানাবিধ সমস্যাও আছে। এই বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক। সমস্যা সমূহ সমাধানের মাধ্যমে গণমানুষের সেই প্রত্যাশাকে পূরণ করতে হবে। সবাইকে একটা কথা মনে রাখা প্রয়োজন, যে যে পদে চাকুরী করেন সেই পদের কাজ ও দায়িত্ব কি কি সেটা উপলব্ধি করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে। যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করলেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

এসময় সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তার বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম সামনে দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। 

নবনিযুক্ত উপাচার্যকে বিএমইউ এর সম্মানিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকবৃন্দ, অফিসার্স এ্যাসোসিয়েশন পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

এছাড়াও মাননীয় উপাচার্য মহোদয় প্রথম কর্ম দিবসে বহির্বিভাগে রোগীদের সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাউন্ড দেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন সফলভাবে হওয়া কিডনী ট্রান্সপ্যান্টের এক রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। 

ট্যাগ: বিএমইউ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘উচ্চশিক্ষায় গুণগত …
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফিরলেন যুবক, টাকা ফেরত চাইতে গিয়ে…
  • ৩১ আগস্ট ২০২৬
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইন…
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ৩১ আগস্ট ২০২৬
হেলথ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  • ৩১ আগস্ট ২০২৬