বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি শিক্ষায় যুক্ত হচ্ছেন বিদেশি শিক্ষক

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ PM
বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি শিক্ষায় যুক্ত হচ্ছেন বিদেশি শিক্ষকরা

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি শিক্ষায় যুক্ত হচ্ছেন বিদেশি শিক্ষকরা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই কার্যক্রম উদ্বোধন করেছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিএমইউ প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই অনলাইন ক্লাস কার্যক্রম বিশেষভাবে ফেজ-বি রেসিডেন্টদের নিয়মিত একাডেমিক প্রশিক্ষনের জন্য পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কার্যক্রম এবারেই প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। এই কার্যক্রমে বিদেশি অতিথি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নাদিম আব্বাসী, স্কটল্যান্ডের বিটসন ক্যান্সার সেন্টারের ডা. তারেক আব্দুল্লাহ এবং যুক্তরাজ্যের সাউথ এন্ড হাসপাতালের ডা. ইমতিয়াজ আহমেদ।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬