নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ PM
রবিবার কর্মশালা পরিদর্শন করেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

রবিবার কর্মশালা পরিদর্শন করেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নবজাতকের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশিক্ষকদের জন্য ৩ দিনব্যাপী ‘স্মল অ্যান্ড সিক নিউবর্ন সার্ভিস ডেলিভারি প্যাকে’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলছে। বিশ্ববিদ্যালয়ের ই ব্লকের নিওন্যাটোলজি ট্রেনিং রুমে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের ২৫ জন শিক্ষক ও চিকিৎসক এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

আজ রবিবার (১৯ এপ্রিল) প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই প্রশিক্ষণের উদ্যোগ দেশের নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন— বিশেষত মাতৃ ও নবজাতক মৃত্যুহার হ্রাসে ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী প্রশিক্ষক নেটওয়ার্ক গড়ে উঠবে, যা দেশের বিভিন্ন পর্যায়ে ঝঝঘই সেবার মানসম্মত সম্প্রসারণ নিশ্চিত করবে। বিকেন্দ্রীকৃত প্রশিক্ষণ ব্যবস্থার ফলে প্রশিক্ষণ ব্যয় হ্রাস পাবে, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কর্মস্থলে অনুপস্থিতি কমবে, স্থানীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি পাবে, নবজাতকের সেবার গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

কর্মশালায় শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলামসহ নিওন্যাটোলজি বিভাগের শিক্ষক এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও ইন্সটিটিউটের নবজাতক ও শিশু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিকনির্দেশনায় ও স্বাস্থ্য অধিদপ্তরের নবজাতক স্বাস্থ্য কর্মসূচির আওতায় জাপাইগো বাংলাদেশের কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল একটি দক্ষ মাস্টার ট্রেইনার দল গঠন করা, যারা পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে ছোট ও অসুস্থ নবজাতকের জন্য জরুরি ও সমন্বিত সেবার মানোন্নয়ন, সঠিক ক্লিনিক্যাল ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নবজাতকের মৃত্যুহার হ্রাসে কার্যকর অবদান রাখা সম্ভব হবে। বাংলাদেশে নবজাতক মৃত্যুহার কমাতে স্মল অ্যান্ড সিক নিউবর্ন সেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যসেবা  কেন্দ্রভিত্তিক নবজাতক সেবার সক্ষমতা বৃদ্ধিতে এ ধরণের প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ছোট ও অসুস্থ নবজাতকের শনাক্তকরণ ও ঝুঁকি মূল্যায়ন,  নবজাতকের জরুরি ব্যবস্থাপনা,  ইনপেশেন্ট কেয়ার ও পর্যবেক্ষণ ব্যবস্থা,  সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, রেফারেল ব্যবস্থা জোরদার, সেবার মানোন্নয়ন ও ডকুমেন্টেশন, সিমুলেশন ও প্র্যাকটিক্যাল সেশন বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের
  • ১২ জুলাই ২০২৬
টানা ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন মেসি, গোল্ডেন বুটের লড়াই এ…
  • ১২ জুলাই ২০২৬
বন্যা ও পাহাড়ধসে ৭ জেলায় ৪৪ জনের মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence