ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ PM
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম © সংগৃহীত

জাতীয় ক্যান্সার গবেষণা ইন‌স্টিটিউটের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। আজ সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে করে বাসায় ফেরার পথে তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এরে নেপথ্যে টেন্ডার সম্পর্কিত কোনো ঘটনা জড়িত থাকতে পারে। তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, জাতীয় ক্যান্সার গবেষণা ইন‌স্টিটিউটে অফিস শেষে বাসায় ফিরছিলেন ডা. আহমদ হোসেন। পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে আসলে ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, কিছুক্ষণ আগেই আমি খবর পেয়েছি হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কে বা কারা হাসপাতালের পাশে কুপিয়ে আহত করেছে। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পুলিশকে ঘটনা জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বনানী থানার এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর নেপথ্যে টেন্ডার সম্পর্কিত কোনো ঘটনা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬