বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক সিদ্দিকী

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ PM
অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ও বিসিবির লোগো

অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ও বিসিবির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক। অর্থোপেডিক সার্জারি বিভাগের এই অধ্যাপক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিসিবি সভাপতি তামিম ইকবাল খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মেডিকেল প্যানেলের সদস্য মনোনয়নের তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনার (অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী) অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবি মেডিকেল বিভাগ এবং প্যানেলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের প্রত্যাশা করছি, যা বিসিবি মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে সহায়ক হবে। 

উল্লেখ্য, এই মেডিকেল প্যানেলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬