সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরি, প্রকৌশলীসহ দুই কর্মকর্তা আটক

২২ এপ্রিল ২০২৬, ০১:১৪ PM
চুরিকৃত মালামাল

চুরিকৃত মালামাল © টিডিসি ফটো

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে একজন প্রকৌশলীসহ দুই কর্মকর্তাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটককৃতরা হলেন— হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট থেকে ৬টি পিক‌আপ ভ্যানে করে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী সাংবাদিকদের বলেন, চুরির ঘটনায় ইতোমধ্যে দুজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

ট্যাগ: বিএমইউ
মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬