৬ মাসে একদিনও অফিস করেননি খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বাবধায়ক

২৬ জুলাই ২০২৬, ০৬:৩২ PM
ডা. মুহাম্মদ এমরান হোসেন

ডা. মুহাম্মদ এমরান হোসেন © সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে খুলনার বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত দণ্ড কেন প্রদান করা হবে না তা জানতে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

ডা. এমরান হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনি সরকারি কর্মকর্তা হিসেবে বায়োমেট্রিক হাজিরায় রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও হাজিরা না দিয়ে ১৮০ পঞ্জিকা দিনের (৬ মাস) মধ্যে ১৩৮ কর্মদিবস ছিল, যেখানে আপনার উপস্থিতির হার ০%। এ ছাড়া আপনি ম্যানুয়াল হাজিরা খাতায় কোন স্বাক্ষর করেন না এবং দাপ্তরিক ও প্রশাসনিক কার্যাবলী সম্পন্নের লক্ষ্যে মাঝে মাঝে কর্মস্থলে উপস্থিত হন। সংশ্লিষ্ট অফিসের প্রশাসনিক শাখা হতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অনুমোদিত কোন ছুটির আবেদনপত্র পাওয়া যায়নি এবং প্রায়শই আপনি অননুমোদিতভাবে কর্মস্থলে ত্যাগ করেন।

এতে আরও বলা হয়েছে, আপনার এই অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

চিঠিতে আরও বলা হয়, কেন আপনাকে এই বিধিমালার অধীনে উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে এ নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে, আপনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানাতে নির্দেশ প্রদান করা হলো।

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬