হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির মন্ত্রী, এসি চুরি ও অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২৬ জুলাই ২০২৬, ০২:৩৬ PM
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন © টিডিসি ফটো

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এক চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রথমেই তিনি রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন এবং চেখে দেখেন। পরে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), ওয়ার্ডের ওয়াশরুম, প্রশাসনিক কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। এছাড়া ঘুরে ঘুরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে স্বাস্থ্যসেবার সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদারের নির্দেশও দেন তিনি।

দায়িত্বের প্রথম দিনে স্মৃতিসৌধ ও শহীদ জিয়া–খালেদার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এ লক্ষ্যে শিগগিরই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ করা হবে। প্রকল্পের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9