জুলাই শহীদদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগের মাধ্যমে প্রায় ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, তাদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ‍জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থমন্ত্রী বলেন, প্রায় ১৫ বছরের দুঃশাসনের পর ২০২৪ সালের জুলাই বিপ্লবে আবু সাঈদসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে, তাদের ত্যাগ আমাদের মুক্তি দিয়েছে। আমরা স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি।

অনুষ্ঠানের শুরুতে আবু সাঈদসহ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়।

জুলাই আন্দোলনের সূচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একদিনে ঘটে না। অনেক কিছু জমা হয়ে আগুনের সূত্রপাত হয়। তেমনি জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয় ২০০৯ সাল থেকে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৫ বছরের সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে। এ সময় অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল গত প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে অনিয়ম, অন্যায় ও অবিচার করেছে। তাদের আচরণ ছিলো হিংস্র। তারা স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন করেছে। চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, জেলখানায় হয়রানি করেছে। সাধারণ জনগণ স্বৈরাচারী সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। সন্তানকে বিপ্লবে অংশ নিতে পাঠিয়েছে। তরুন আবু সাঈদ দু’হাত তুলে বলেছে— গুলি কর।

স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতাকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি জুলাই শহিদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) আহসানুল আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) খোরশেদ আলম, যুগ্মসচিব (পার অধিশাখা) ড. মুস্তাফিজুর রহমান, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, জুলাইয়ের পটভূমি একদিনে তৈরি হয়নি, ২০০৯ সাল থেকে যে অপশাসন শুরু হয় তা পুঞ্জিভূত হয়ে ধীরে ধীরে বিস্ফোরণে পরিণত হয়। ১৬ জুলাই আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমের রক্তের মধ্য দিয়ে অপশাসন বিরোধী আন্দোলন গতি পায়।

তিনি বলেন, উন্নত মানের স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া ও সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করলেই শহিদদের যথাযথ সম্মান জানানো হবে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬