‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন

১৬ জুলাই ২০২৬, ০৪:২২ PM
‎‎বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

‎‎বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

‎‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের অংশ হিসেবে ‘জুলাই ৩৬ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটি’ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন শিক্ষক অব্যাহতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন শিক্ষকের অব্যাহতি না দিয়ে উল্টো তাদের কারণ দর্শানোর জন্য বলেছেন বলে জানা গেছে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, স্মরণিকা কমিটির সদস্য থেকে অব্যাহতি চাওয়া ওই তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কবির হাসান ও বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহার।

‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্মরণিকা প্রকাশের যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা স্থায়ী দলিল সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমন একটি দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকদের অব্যাহতি চাওয়া হঠকারী সিদ্ধান্ত। তাদের মনে করিয়ে দিতে চাই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ই জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়।’

‎জুলাই স্মরণিকা কমিটির একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, ‘স্মরণিকা কমিটিতে থাকা কিছু শিক্ষকের অসহযোগিতার কারণে কাজটি করতে দেরি হচ্ছে। এ ছাড়া লেখাও কম জমা হয়েছে, বিশেষ করে শিক্ষক-কর্মকর্তারা হাতে গোনা কয়েকটি লেখা দিয়েছেন। উল্লেখযোগ্যসংখ্যক লেখা জমা না হওয়ায় লেখা জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হবে।’

‎এ বিষয় জানার জন্য উপরে উল্লেখিত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহারকে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও কেনো সাড়া পাওয়া যায়নি। 

স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা বলেন, ‘আমাদের কাছে উল্লেখযোগ্যসংখ্যক লেখা জমা না হওয়ার কারণে সময় ১৫ দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। কে বা কোন শিক্ষকরা অব্যাহতির আবেদন করেছেন কি না, আমার জানা নেই।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুম অর রশিদকে একাধিকবার কল দিয়ে যোগাযোগ সম্ভব হয়নি।

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে চলতি…
  • ২৯ আগস্ট ২০২৬
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • ২৯ আগস্ট ২০২৬
লাইসেন্স নেই, নেই পর্যাপ্ত চিকিৎসক-নার্স, হাসপাতাল চলে স্যা…
  • ২৯ আগস্ট ২০২৬