গোপালগঞ্জে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

১৬ জুলাই ২০২৬, ০১:০৮ PM
গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়

গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় © টিডিসি

জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (১৬ জলাই) সকাল ১০টায় প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬