জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা

১৬ জুলাই ২০২৬, ০২:২৬ PM
পাবিপ্রবির গ্যালারি-২-এ স্মরণসভায় ছাত্রদলের নেতারা

পাবিপ্রবির গ্যালারি-২-এ স্মরণসভায় ছাত্রদলের নেতারা © টিডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ আয়োজিত এ স্মরণসভায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাহফিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন ওলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মঞ্জুরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেন। পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতীতের বিভিন্ন শিক্ষার্থী আন্দোলন ও গণ-আন্দোলনের ইতিহাস নিয়েও আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং গণঅংশগ্রহণভিত্তিক রাজনীতির গুরুত্বও তুলে ধরা হয়।।

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সত্য ইতিহাস সংরক্ষণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় পাবিপ্রবি ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা পালন করবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬