বানবাসি মানুষের জন্য ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি দেবে জনস্বাস্থ্য অধিদপ্তর

১০ জুলাই ২০২৬, ১১:০০ PM
বানবাসি-মানুষের-জন্য-২০-হাজার-লিটার-বিশুদ্ধ-পানি-দেবে-জনস্বাস্থ্য-অধিদপ্তর

বানবাসি-মানুষের-জন্য-২০-হাজার-লিটার-বিশুদ্ধ-পানি-দেবে-জনস্বাস্থ্য-অধিদপ্তর © টিডিসি ফটো

টানা ছয়দিনের অবিরাম ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার চার লাখ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই। এখন বানের পানিতে ভাসছে পুরো জনপদ। 

এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস তথা টিউবওয়েল গুলো তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে বেশিরভাগ এলাকায় বানবাসি মানুষ দুঃখকষ্টে খাবার জোগাড় করতে পারলেও সুপেয় পানি নিয়ে নিদারুণ সংকটে পড়েছে। 

এ অবস্থায় চকরিয়া মাতামুহুরী উপজেলার বানবাসি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির সুব্যবস্থা  করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া উপজেলা কার্যালয়। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে বন্যাদুর্গত এলাকা ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
 
চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন বিশ্বাস প্রমুখ।

জানতে চাইলে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আল আমিন বিশ্বাস বলেন, এই মুহূর্তে বানবাসি মানুষ বিশুদ্ধ খাবার পানি সংকটে রয়েছে। তাই এবিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত এলাকায় সুপেয় পানি বিতরণের পদক্ষেপ নিয়েছেন। 
তিনি বলেন, শুক্রবার থেকে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকপর্যায়ে ২০ হাজার লিটার পানি দেওয়া হবে।
দূর্যোগ পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বিতরণ কার্যক্রম বাড়তে পারে।

ট্যাগ: চকরিয়া
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬