ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

২৮ জুন ২০২৬, ০৪:০১ PM
রবিবার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

রবিবার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী © সংগৃহীত

শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই মায়ের শালদুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শালদুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএম‌ইউ) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেই হবে না, শিশুদের অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো প্রয়োজন। মায়ের শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করতে বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ পানি, উপযুক্ত খাদ্য এবং পুষ্টিকর খাবার দিতে হবে। এতে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে।

মন্ত্রী জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত সরকারের সময় পর্যাপ্ত টিকার মজুত না থাকায় হামের প্রকোপ বেড়েছিল। দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুলও হাতে পায়নি। পরে ইউনিসেফের সহায়তায় প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সরকারের হাতে লাল ও নীল রঙের প্রায় ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচ‌এন) পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬